প্রকাশিত: Tue, Dec 19, 2023 9:42 PM
আপডেট: Fri, Mar 13, 2026 11:42 PM

[১]১০৪ বারের মত পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শফিকুল আলম তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার মহানগর হাকিম খন্দকার মোঃ শফি উদ্দিন ২৩ জানুয়ারি  নতুন এ তারিখ ধার্য করেন।

[৩] হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আট জন। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

[৪] ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

[৫] এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

[৬] দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র?্যাবের কাছে হস্তান্তর করা হয়। সম্পাদনা: ইকবাল খান